ঢাকাSunday , 18 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের হেনস্থা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কোনাকাটা শেষ করে বাড়ি ফেরার সময় পাকিস্তানে নিযুক্ত কয়েকজন কর্মকর্তা হেনস্থার শিকার হয়েছেন। হঠাৎ করে একদল লোক এসে ঘিরে ধরে ইসলামাবাদে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের। এসময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শেষ তিন দিনে এই নিয়ে দ্বিতীয় বার দেশটিতে হেনস্থার মুখে পড়তে হল ভারতীয় কূটনীতিকদের।
বিষয়টি নিয়ে পাকিস্তানের কাছে সরকারিভাবে অভিযোগ জানিয়েছে দিল্লি। চলতি বছরে এটি ইসলামাবাদের কাছে দিল্লির ১২ তম অভিযোগ। আবার একই অভিযোগ পাকিস্তানেরও। দেশটি বলেছে ভারতে তাদের কূটনীতিকরাও নানা ভাবে হেনসস্থার শিকার হচ্ছেন।
ভারতী পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগপত্রে বৃহস্পতিবারের একটি ঘটনারও উল্লেখ করা হয়েছে। সে রাতে ইসলামাবাদের রেস্তোরাঁয় পরিবার পরিজনদের নিয়ে খেয়ে ফেরার পথে কূটনীতিকের গাড়ি ধাওয়া করে এক দল মোটরবাইক আরোহী। কিন্তু এরা কারা? ভারতের আশঙ্কা, এরা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিশেষ দল।
গোটা ঘটনায় ভারতের উদ্বেগ যে বাড়ছে, তাতে সন্দেহের অবকাশ নেই। পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাস কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা পাঠিয়ে দিল্লি বলেছে, ‘খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। যদি বেরোতেই হয়, তবে ব্যক্তিগত গাড়ি নয়। ব্যবহার করুন দূতাবাসের নম্বর প্লেট লাগানো গাড়ি।’
অনেকেই বলছেন, পাকিস্তান-ভারতের সম্পর্কের যে চাপা উত্তেজনা, তা আর সীমান্তের গুলি-গোলায় আটকে নেই। প্রভাব পড়ছে পাকিস্তানে কর্মরত ভারতীয় কূটনীতিকদের জীবনেও। যদিও পাকিস্থানের গলাতেও একই সুর। ভারতে তাদের কূটনীতিকদের উপর হেনস্থার অভিযোগ তুলেছে পাকিস্তানও। বিষযটি নিয়ে অলোচনার জন্য তারা পাক হাইকমিশনার সোহেল মেহমুদকে দেশে ফিরিয়ে নিয়েছে।
যদিও ভারতের দাবি, পাক কূটনীতিকদের ওপর হেনস্থার যে অভিযোগ ইসলামাবাদ তুলেছে, তা মিথ্যে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চলতি বছরেই পাকিস্তানে ১২ কূটনীতিককে হেনস্থা করা হয়েছে। আগে ব্যাপারটা উপেক্ষা করা হয়েছে ঠিকই। এখন কিন্তু তা চলে গিয়েছে সহ্যের বাইরে।