ঢাকাSaturday , 17 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস। দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে। সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’।
আজ শনিবার ১২টায় ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর তৎকালীন বাসভবনে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রশিল্পী সমিতির সহ-সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাকদ জায়েদ খান, অঞ্জনা সুলতানা, আলীরাজ, নিপূন, পপি, জাকির হোসেনসহ অন্যান্য শিল্পীরা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কয়েক মাস আগে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হন। এরপর সমিতির সিনিয়র শিল্পীদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।