ঢাকাFriday , 16 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে বিচ্ছেদের আবেদন ট্রাম্পের পুত্রবধূর

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের স্ত্রী বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার তিনি নিউ ইয়র্কের আদালতে এ আবেদন করেছেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
২০০৫ সালে ভ্যানিসার সঙ্গে ট্রাম্প জুনিয়রের বিয়ে হয়। ৪০ বছরের এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে, যাদের বয়স তিন থেকে ১০ বছরের মধ্যে।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রাক্তন মডেল ভ্যানিসা অবিতর্কিত বিচ্ছেদের আবেদন করেছেন। এর মানে হচ্ছে, বিচ্ছেদের এই মামলায় সন্তানদের হেফাজত ও সম্পত্তি নিয়ে কোনো শুনানি হবে না।
কয়েক সপ্তাহ আগে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্প জুনিয়রের ঘন ঘন বিদেশ সফর ও বাবার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির কারণে স্ত্রীর সঙ্গে রেষারেষি চলছে।
পেজ সিক্স নামে একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বিচ্ছেদ আবেদনে লেখা হয়েছে, ‘বিয়ের ১২ বছর পর আমরা পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এ ব্যাপারে ট্রাম্পের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।