ঢাকাThursday , 15 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৌশলগত আলোচনায় বসছে বাংলাদেশ-যুক্তরাজ্য

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কৌশলগত আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আজ দুদেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠকটি হতে যাচ্ছে লন্ডনে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ডের মধ্যকার এ অলোচনা অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরো বিস্তৃত করতে দুদেশের মধ্যে প্রথম কৌশলগত সংলাপটি অনুষ্ঠিত হয় ২০১৭ সালের মার্চে ঢাকায়। এসময় দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
১৫ মার্চ লন্ডনে দ্বিতীয়বার কৌশলগত আলোচনায় বসবেন দুদেশের প্রতিনিধিরা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার পর দেশটির সঙ্গে এ সংলাপটিকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র মতে, দ্বিতীয় কৌশলগত সংলাপে সন্ত্রাস দমন, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, এজেন্ডা ২০৩০, অবৈধ বাংলাদেশিদের ফেরত নেওয়া, বাণিজ্য-বিনিয়োগ প্রভৃতি ইস্যু গুরুত্ব পাবে। এ বৈঠকে অবকাঠামো, জ্বালানি, আইসিটি ও স্বাস্থ্যসেবা খাতে ব্রিটিশ বিনিয়োগ আহ্বান করতে পারে বাংলাদেশ। তা ছাড়া রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হতে পারে এ বৈঠকে।
প্রসঙ্গত, ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) কর্মসূচির আওতায় ইইউর বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায় বাংলাদেশ। কিন্তু ব্রেক্সিটের কারণে ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে গেছে। এই ব্রেক্সিট কার্যকর হওয়ার পরও যুক্তরাজ্য যাতে বাংলাদেশের জন্য শুল্ক ও কোটামুক্ত সুবিধা বহাল রাখে সে জন্য বৈঠকে ঢাকার পক্ষ থেকে আহ্বান জানানো হবে বলেও জানা গেছে।