ঢাকাThursday , 15 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসিকতাসকে উড়িয়ে শেষ আটে বায়ার্ন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগেও জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে প্রথম লেগে তুরস্কের ক্লাব বেসিকতাসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন। বুধবার রাতে বেসিকতাসের ঘরের মাঠেও তাদের হারিয়েছে ৩-১ ব্যবধানে। তাতে দুই লেগ মিলিয়ে ৮-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানির ক্লাবটি।
বুধবার রাতে ম্যাচের ১৮ মিনিটেই থিয়াগো আলকানতারার গোলে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধে এই একটি গোলই হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৬ মিনিটে বেসিকতাসের গোখান নিজেদের জালেই বল জড়িয়ে দেন। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানির ক্লাবটি। ৫৯ মিনিটে ব্যবধান কমান বেসিকতাসের ভাগনার লাভ। আর ৮৪ মিনিটে বেসিকতাসের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন স্যান্দ্রো ওয়াগনার। তাতে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাভারিয়ানরা।