ঢাকাThursday , 15 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস লিগে মেসির ‘সেঞ্চুরি’

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চেলসির বিপক্ষে ফিরতি লেগে প্রথমে চ্যাম্পিয়নস লিগে নিজের দ্রুততম গোলটি করেন লিওনেল মেসি। এরপর করেন সেঞ্চুরি। প্রথম গোলটি ছিল তার চ্যাম্পিয়নস লিগে ৯৯তম গোল। আর পরেরটি ছিল ১০০তম গোল। তার জোড়া গোলে ভর করে চেলসিকে ৩-০ ব্যবধানে (৪-১ দুই লেগ মিলিয়ে) হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা।
ম্যাচের বয়স তখন ২ মিনিট ৮ সেকেন্ড (১২৮ সেকেন্ড)। ডি বক্সের ডানপ্রান্তে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শট নেন মেসি। বল জালে আশ্রয় নেয়। এরপর ৬৩ মিনিটে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে চেলসির গোলরক্ষক থাইবার্ট কোর্টোইসের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন। পূর্ণ করেন চ্যাম্পিয়নস লিগে নিজের শততম গোল।
তার ১০০ গোলের ৪টি করেছেন হেড দিয়ে। ১৫টি করেছেন ডান পায়ের শটে। আর ৮১টি করেছেন বাম পায়ের শটে। চ্যাম্পিয়নস লিগে ১০০ গোল করতে তার সময় লেগেছে ১২ বছর। ২০০৫ সালের ২ নভেম্বর গ্রীসের ক্লাব পানাথিনাইকোর বিপক্ষে প্রথম গোল করেছিলেন তিনি। আর ২০১৮ সালের ১৪ মার্চ চেলসির বিপক্ষে করলেন শততম গোল।
তার ১০০ গোলের ৪১টি করেছেন অ্যাওয়ে ম্যাচে। আর ৫৭টি করেছেন ন্যু ক্যাম্পে। ২টি গোল এসেছে নিরপেক্ষ ভেন্যুতে।
ফুটবল ইতিহাসে দ্বিতীয় কোনো খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ‘১০০’ গোলের ক্লাবে প্রবেশ করলেন মেসি। তার আগে রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম কোনো খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ‘১০০’ গোলের ক্লাবে প্রবেশ করেছিলেন। বর্তমানে রোনালদোর মোট গোল ১১৭টি। যা তিনি ১৪৮ ম্যাচে করেছেন। আর মেসি ১০০ গোল করেছেন ১২৩ ম্যাচে।
মেসির পরে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা রাউল। তিনি ১৪২ ম্যাচে করেছেন ৭১ গোল। রুদ ফন নিস্তেলরুই ৭৩ ম্যাচে করেছিলেন ৫৬ গোল। তালিকায় পঞ্চম স্থানে থাকা করিম বেনজেমা ১০০ ম্যাচে করেছেন ৫৩ গোল।