ঢাকাWednesday , 14 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৮ সংসদীয় আসন পরিবর্তন হচ্ছে : ইসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনে পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসি সচিব জানান, ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীতে ১টি, রংপুরে ৩টি, কুড়িগ্রামে ২টি, পাবনায় ২টি, মাগুরায় ২টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারেরর ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীরর ২টি এবং চট্টগ্রামের ২টি আসনে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, আজই এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। কারো কোনো দাবি বা আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে। কমিশন দাবি আপত্তি শেষে আগামী ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেও জানান ইসি সচিব।