ঢাকাTuesday , 13 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্ধবীকে নিয়ে বরফের পর্বতে রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শেষ সময়ে এসে নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার দারুণ ফর্মে ভর করে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ছন্দে রয়েছে রিয়াল। ক্লাবের হয়ে এমন দুর্দান্ত সময় কাটানোর ফাঁকে এবার বান্ধবীকে নিয়ে বরফের পর্বতে অবসর সময় কাটাতে গেছেন পর্তুগিজ যুবরাজ।
সপ্তাহের মাঝের সময়টাতে কিছুটা বিশ্রাম ছিল রিয়াল মাদ্রিদ। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত অনুশীলনে নামেননি তারা। আর দলের এমন অল্প বিরতির ফাঁকে বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন রোনালদো। বরফের পাহাড়ের বান্ধবীকে নিয়ে একটি দিন কাটিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের বেড়াতে যাওয়ার এমন ছবি পোস্ট করেছেন রোনালদোর বান্ধাবী জর্জিনা রদ্রিগেজ। হেলিকপ্টার থেকে বিশেষ পোষাক পড়ে পর্বতের উপরে নেমে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে তাদের।
মৌসুমের এই সময়ে এসে দারুণ ফর্মে রোনালদো দল রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার সঙ্গে লা লিগা শিরোপার দৌঁড়ে এবার পিছিয়ে পড়েছে তারা। তবে মর্যাদার চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পা রাখেছে লস ব্লাঙ্কোসরা। এবার এই প্রতিযোগিতায় টানা তৃতীয় শিরোপা ঘরে তোলার লক্ষ্য রয়েছে জিনেদিন জিদানের দলটির।