ঢাকাTuesday , 13 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিরোপা থেকে দুই জয় দূরে সিটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে আর মাত্র দুই জয় দূরে ম্যানচেস্টার সিটি। ডেভিড সিলভার জোড়া গোলে স্টোক সিটিকে ২-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধানটা ১৬ পয়েন্টে নিয়ে গেছে পেপ গার্দিওলার দল।
পরের দুই রাউন্ডে এ মাসের শেষে এভারটন ও এপ্রিলের প্রথম সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা যদি এভারটনের মাঠে জেতে, তাহলে ঘরের মাঠে ‘ম্যানচেস্টার ডার্বি’ জিতলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে।
অর্থাৎ নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে শিরোপা উৎসব করবে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা জিতবেন ট্রফি, আর সেটা সামনে থেকে দেখবেন হোসে মরিনহো। সোমবার রাতে স্টোক সিটির মাঠে ম্যাচের দশম মিনিটেই সিটিকে এগিয়ে দেন সিলভা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে (৫০ মিনিট) সিলভার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে ফেলে অতিথিরা।
৩০ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৮১। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখনো আটটি করে ম্যাচ বাকি।