ঢাকাSunday , 11 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্লোরিডায় বন্দুকের ওপর নতুন আইন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাস হলো বন্দুক কেনার নতুন আইন। ফ্লোরিডার গভর্নর রিক স্কটের সইয়ের মাধ্যমে চূড়ান্ত হলো আলোচিত এই আইন।
নতুন বন্দুক আইনে ‘ক্রেতার বয়স কমপক্ষে ২১ হতে হবে’। তবে এই ধারার বাতিল করতে ফ্লোরিডার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)।
জানুয়ারি মাসে ফ্লোরিডার পার্কল্যান্ডের স্কুলে ঢুকে গুলি চালিয়ে ১৭ জনকে মেরে ফেরেছিল ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র। তার পরেই ওই প্রদেশে অস্ত্র আইনে রাশ টানতে উদ্যোগী হয় প্রশাসন। বন্দুক কেনার বয়স সীমা ১৮ থেকে ২১-এ বাড়ানো থেকে শুরু করে ওই প্রদেশের স্কুলগুলোতে কর্মচারীদের হাতে অস্ত্র দেওয়ার কথাও বলা হয়েছে নতুন আইনে।
এছাড়া অস্ত্রের বাম্প স্টকেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু যে সেমিঅটোম্যাটিক রাইফেল থেকে গুলি চালিয়ে ১৭ জনকে মারা হয়েছিল, সেই ধরনের অস্ত্র কেনা নিষিদ্ধ করা হয়নি ফ্লোরিডায়।