ঢাকাSunday , 11 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের নতুন আইনের নিন্দা তুরস্কের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পূর্ব জেরুজালেমে বসবাসরত মুসলমানদের বসবাসের অনুমতি বিষয়ে একটি নতুন আইন তৈরি করেছে ইহুদিবাদী ইসরায়েল। সেখানে বসবাসরত স্থায়ী বাসিন্দাদের নাগরিকত্ব না দিলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় ইসরায়েল। কিন্তু নতুন পাস হওয়া এ আইনে বলা হয়েছে, যাদেরকে ইসরায়েলের জন্য হুমকি মনে হবে তাদের বসবাসের অনুমতি রদ করে বিতাড়ন করা হবে।
ইসরায়েলের নতুন এ আইনটির তীব্র নিন্দা জানিয়েছে এরদোয়ান সরকার।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের মৌলিক মানবাধিকার উপেক্ষা করে পূর্ব জেরুজালেমের মুসলিম জনসংখ্যা পরিবর্তন করার জন্যই ইসরায়েল এমন আইন করেছে। আমরা তাদের এই অবৈধ পদক্ষেপ প্রত্যাখ্যান করি।
১৯৬৭ সালে দখলদারিত্বের পর হাজার হাজার ফিলিস্তনির স্থায়ী বসবাসের অনুমিত রদ করেছে ইসরায়েল।
প্রসঙ্গত, ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমে সহস্রাধিক মুসলমান বসবাস করে। ইসরায়েল তাদের নাগরিকত্ব দেয় না। শুধু তাদের সব শর্ত মানলেই স্থায়ী বসবাসের অনুমতি দেয়। আর ভ্রমণের জন্য শুধু পাশের দেশ জর্ডানে যাওয়ার সুযোগ দেয়। তবে তার অনুমতি পাওয়া প্রায় অসম্ভব।