ঢাকাSunday , 11 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরকে নিয়েও সিনেমা বানাবেন হিরানি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা জুটি রাজকুমার হিরানি ও আমির খান। থ্রি ইডিয়টস, পিকে’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্কটা বেশ ভালো। অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণ করছেন হিরানি। ভবিষ্যতে আমিরকে নিয়েও সিনেমা নির্মাণের ইচ্ছে রয়েছে এ নির্মাতার।
সম্প্রতি রাজকুমার হিরানির স্ত্রী মনজিতের ‘হাউ টু বি হিউম্যান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। সেখানে রাজকুমার হিরানিও উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের এই তথ্য জানান হিরানি।
সঞ্জয়ের পর আমির খানের জীবনীও বড় পর্দায় তুলে ধরার ইচ্ছে রয়েছে কিনা? এমন প্রশ্নের উত্তরে হিরানি বলেন, ‘বর্তমানে একটি বায়োপিক নিয়েই সন্তুষ্ট আছি। কিন্তু কে আছে যে আমিরের বায়োপিক নির্মাণ করতে চাইবে না? আমি এটি ভবিষ্যতে করব।’ এ সময় পাশ থেকে আমির মজা করে বলেন, ‘আমার জীবন খুবই বিরক্তিকর।’
যদি কখনো বই লেখেন কোন বিষয়টি বেছে নেবেন তা জানিয়ে আমির বলেন, ‘আমি কখনো এটি নিয়ে চিন্তা করিনি। কিন্তু মনে হচ্ছে, আমার ক্যারিয়ার ও জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখব। আমি সব সময় সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে ভাবার সময় পাই না। অনেকেই আমাকে বিভিন্ন বিষয় নিয়ে লেখার পরামর্শ দিয়েছেন। মাঝে মধ্যে চিন্তা করি নিজের চিন্তাধারা রেকর্ড করে রাখব এবং সেটা পরবর্তী সময়ে ব্যবহার করে কিছু লিখব। কিন্তু এখনো বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখিনি।’