ঢাকাSunday , 11 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরুণের নির্ঘুম এক সপ্তাহ

Link Copied!

বিনোদন ডেস্ক : পর্দায় চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনেক কিছুই করেন অভিনয়শিল্পীরা। বলিউডের এমন অনেক অভিনয়শিল্পী আছেন যারা বিষয়টিকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এ তালিকায় রয়েছেন বরুণ ধাওয়ান। সিনেমার চরিত্রের প্রয়োজনে অতীতে অনেক কিছুই করেছেন তিনি। এবার তার পরবর্তী সিনেমা অক্টোবর’র জন্য এক সপ্তাহ নির্ঘুম রাত কেটেছে এ অভিনেতার।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর সিনেমার কিছু দৃ্শ্যের শুটিংয়ের প্রয়োজনে বরুণকে এক সপ্তাহ না ঘুমিয়ে অথবা এক-দুই ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন পরিচালক সুজিত সিরকার। আর পরিচালকের কথামতো তা করেছেনও এ অভিনেতা।
এ প্রসঙ্গে সুজিত সিরকার সংবাদমাধ্যমে বলেন, ‘অক্টোবর সিনেমার কিছু দৃশ্যে বরুণকে খুবই আবেগপ্রবণ দেখানোর প্রয়োজন ছিল এবং এটি তাকে ক্লান্ত করে তোলে। আমি চাইছিলাম বরুণের শরীরী ভাষায় ও চোখে তা ফুটে উঠবে এবং তার কণ্ঠেও ক্লান্তির ছাপ থাকবে। এই প্রক্রিয়ায় যাওয়ার সময় আমি তাকে মেডিটেশনও করতে শিখিয়েছি।’
আগামী ১৩ এপ্রিল অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সিনেমাটির প্রভাব প্রসঙ্গে বরুণ সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমাটি আমার ওপর এতটাই প্রভাব ফেলেছিল যে, শুটিং শেষ হওয়ার পরও কিছুদিন একা সময় কাটিয়েছি। কারো সঙ্গে দেখা করতে ইচ্ছে হতো না। বেশি কথা বলতাম না। আমার জীবনকে উপলব্ধি করতাম এবং মনে হতো আমি কেন এভাবে জীবনযাপন করছি। ব্যক্তিগত জীবনে কিছুটা পরিবর্তন এনেছি। আমার কাজের ক্ষেত্রেও এটি করার চেষ্টা করেছি। কেউ একজন আমার ওপর রিসেট বাটন সেট করে দিয়েছে।’