ঢাকাSunday , 11 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগদান সারলেন রাজ-শুভশ্রী

Link Copied!

বিনোদন ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগদান সারলেন টলিউডের আলোচিত জুটি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত মঙ্গলবার রাতে রাজের আনন্দপুরের ফ্ল্যাটে এ বাগদান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠজনেরা।
বাগদানের খবরটি রাজ-শুভশ্রীই ভক্তদের জানিয়েছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী লিখেছেন, ‘সকল বাধা অতিক্রম করে জীবনের বাকিটা পথ একসঙ্গে পাড়ি দেবার জন্য আজ আমরা বাগদান করলাম।আপনাদের আশীর্বাদ, শুভকামনা ও ভালোবাসা প্রয়োজন। রাজ ও শুভশ্রী।‘
অন্যদিকে রাজের সঙ্গে আংটি বদলের ছবি পোস্ট করে শুভশ্রী এক টুইটে লিখেছেন, ‘আমি আমাদের ভালোবাসার গল্পটা খুবই পছন্দ করি। এটি কিছুটা অগোছালো কিন্তু এই গল্পটাই আমাদের আজ এপর্যন্ত নিয়ে এসেছে।‘
জানা গেছে, বাগদানের সঙ্গে গতকাল রেজিস্ট্রিও করেছেন রাজ-শুভশ্রী। আগামী ১১ মে এ জুটির বিয়ের আনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। বাওয়ালি রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিয়ের পর সংসারী হতে চান শুভশ্রী। রাজের পরিবারের সঙ্গেই থাকতে চান তিনি। তবে সিনেমা চালিয়ে যাবেন কিনা তা জানা যায়নি।