ঢাকাSunday , 11 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেটসের জালে পিএসজির ৫ গোল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নেইমার দ্যা সিলভা নেই। তাতে কী হয়েছে? নেইমারকে ছাড়াই যে মেটসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। ৫ গোলের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ম্যাচের শেষ সময়ে হয় অপর গোলটি। প্রথম দেখায় ৯ সেপ্টেম্বর ৫-১ গোলে মেটসকে হারিয়েছিল পিএসজি।
ঘরের মাঠে শনিবার রাতে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। থমাস মুনিয়ের গোল করে এগিয়ে নেন দলকে। ২০ ও ২৮ মিনিটে ক্রিস্টোফার কুনকু জোড়া গোল করে পিএসজিকে লিড এনে দেন ৩-০ ব্যবধানের। আর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) কালিয়ান এমবাপে গোলের দেখা পেলে ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর ৮২ মিনিটে থিয়াগো সিলভা গোল করেন। তাতে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি। সমান ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এএস মোনাকো। ২৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে মেটস।