ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী বিচারপতি নিয়োগে সচেষ্ট থাকব : প্রধান বিচারপতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতে অধিক সংখ্যক নারী বিচারপতি নিয়োগে সচেষ্ট থাকবেন বলে নারী বিচারকদের আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি বলেন, উচ্চ আদালতে অধিক সংখ্যক নারী বিচারপতি নিয়োগে আমরা সচেষ্ট থাকব। জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবেও আরো নারী বিচারক নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে।
শনিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউশনে বাংলাদেশ উইম্যান জাজ অ্যাসোসিয়েশনের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সৈয়দ মাহমুদ হোসেন এ সময় জেলায় আবাসন বরাদ্দের ক্ষেত্রে নারী বিচারপতিদের অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, একই পরিবারের স্বামী-স্ত্রী দুইজন বিচারক হলে তাদের কর্মস্থল একই জেলায় রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে সঙ্গত কারণে এটি করা সম্ভব না হলে পাশের জেলায় পদায়ন করা হবে বলেও তিনি জানান।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, বিচারাঙ্গনে যে নারীরা কাজ করছেন তাদের জন্য সুযোগ সুবিধার বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টিতে আনতে চাই। সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের সমন্বিতভাবে কাজ করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিচার নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ এবং তার বাস্তবায়ন করতে হবে।
নারীর প্রতি সহিংসতা রোধে বিচার বিভাগ দৃঢ় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্পিকার।
সংগঠনের সভাপতি তানজিনা ইসমাইলের সভাপতিত্বে প্রধান বিচারপতির স্ত্রী সামিনা খালেক, আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্ট বিভাগের বিচারপতি জিনাত আরা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।