ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরি স্থায়ীকরণের দাবি গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ ব্যাংকের দেশের বিভিন্ন শাখা অফিসে দৈনিক মজুরি ভিত্তিতে ‘পিয়ন কাম গার্ড’ হিসেবে কর্মরত তিন হাজারের অধিক কর্মী চাকরি স্থায়ী করণের দাবি জানিয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের অবস্থান কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে গ্রামীণ ব্যাংকে চাকরি করলেও আজ পর্যন্ত আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। কর্তৃপক্ষ আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে।
৯ মাস চাকরির পর স্থায়ী করণের কথা বিধিমালায় বলা হলেও সেই বিধান মানা হচ্ছে না। উপরন্তু আমরা গ্রামীণ ব্যাংক কর্মকর্তাদের দ্বারা ক্রমাগত হয়রানি, কারণ ছাড়াই কাজে যোগদানে বাধা প্রদান, বিনা বিশ্রামে দিন রাত ২৪ ঘণ্টা কাজ করাসহ নানা ধরনের অমানবিক আচরণের শিকার হচ্ছি।
মানববন্ধনে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের আহ্বায়ক আজিজুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।