ঢাকাFriday , 9 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পাখির মেলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৭০ প্রজাতির বিদেশি পাখি নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বসেছে দুই দিনব্যাপী পাখি মেলা। এটির আয়োজন করেছে এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশ।
বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা শেষ হচ্ছে আজ শুক্রবার। মেলায় বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো। উপচেপড়া ভিড়ে জমে ওঠেছে প্রেসক্লাবের মেলা প্রাঙ্গন।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, পাখির কিচিরমিচির শব্দে মুখরিত প্রেসক্লাব চত্বর। কেউ ঘুরে ঘুরে পাখি দেখছেন। কেউ পাখির সাথে ছবি তুলছেন। আবার কেউ খাবার কিনে পছন্দের পাখিকে খাওয়াচ্ছেন।
মেলার আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, মেলায় প্রায় ৭০ প্রজাতির ও ৩০০ জোড়া বিদেশি পাখি প্রদর্শন করা হয়েছে। দেশের অধিকাংশ মানুষ বিদেশি পাখি চিনে না। ফলে এসব পাখি পরিচিত করতে ও পাখির প্রতি সহনশীলতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা বলেন, বাংলাদেশে যে পাখিগুলো অতিথি হয়ে আসে আমরা অনেকেই সেগুলো শিকার করে খাই। আসলে পাখি দেশের সৌন্দর্য্য। সেই সৌন্দর্য্যকে রক্ষা করতে যাতে মানুষ আর পাখি না মারে এ জন্য আমরা তাদের সচেতন করছি।
সবার জন্য উন্মুক্ত এ মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।