ঢাকাFriday , 9 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতিকে গৌহাটিতে লালগালিচা সংবর্ধনা

Link Copied!

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নয়াদিল্লীতে সোলার সামিট-২০১৮ এবং আসামে ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সে (আইএসএ)’ যোগ দিতে চারদিনের সফরের অংশ হিসেবে শুক্রবার গৌহাটি পৌঁছান। ১১ মার্চ নয়াদিল্লীতে এ সম্মেলন শুরু হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বেলা ১টা ৪৪মিনিটে গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে আসামের গভর্নর জগদীশ মুখ, ঢাকায় ভারতের হাইকমিশনার, নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার এবং গৌহাটিতে বাংলাদেশ হ্ইাকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১টা ৩২ মিনিটে হযরত শাহ্জালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি গৌহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।