ঢাকাThursday , 8 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৭ মার্চের সমাবেশকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির ঘটনার ভিডিও হাতে এসেছে। ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিরডাপ মিলনায়তনে ব্র্যাক স্কুল অব পাবলিক হেলথের আয়োজনে ‘প্রোমটিং অ্যাডালসেন্ট নিউট্রিশন’ শীর্ষক আলোচনা সভাশেষে মন্ত্রী বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। বাংলামোটরে ভিকারুননিসা নুন স্কুলের শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় ভিডিও ফুটেজ হাতে এসেছে। তারা কারা তাও শনাক্ত হচ্ছে। অপেক্ষা করুন অপরাধীরা গ্রেপ্তার হবে।
বুধবার ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগের আশেপাশের বিভিন্ন এলাকায় ইভটিজিং ও যৌন হয়রানির অভিযোগের খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রকাশিত এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো সত্য নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।