ঢাকাSaturday , 3 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ছাত্রের হাতে বাবা-মা খুন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে সন্তানের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন বাবা-মা। স্থানীয় সময় শুক্রবার সকালে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলকারী ওই যুবকের নাম জেমস এরিক ডেভিস। সে ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। হামলার পর থেকে সে পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পবেল হল ডরমেটরিতে শুক্রবার সকালে এরিক তার বাবা-মাকে গুলি করে হত্যা করে। গুলির খবর পেয়ে পুলিশ এসে বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘিরে ফেলে। এসময় বিশ্ববিদ্যালয় কার্যত অবরুদ্ধ করে রাখে পুলিশ। ঘন্টাখানেক পরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে আনে পুলিশ। হামলায় আর কেউ হতাহত হয়নি।
হামলার পরপরই এরিক পালিয়ে যায়। তার খোঁজে শতাধিক পুলিশ কাজ করছে। এই হামলাকে ‘পারিবারিক সহিংসতা’ বলে মন্তব্য করেছে পুলিশের এক মুখপাত্র।
ক্যাম্পাস পুলিশের মুখপাত্র ল্যারি ক্লস জানিয়েছেন, হামলাকারী এরিক প্রতিবেশী অঙ্গরাজ্য ইলিনয়ের বাসিন্দা। হামলার আগের দিন রাতে তাকে ‘মাদক সংক্রান্ত ঘটনায়’ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়।