ঢাকাSaturday , 3 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন পণ্যের ওপর শুল্কারোপের হুমকি ইউরোপের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ থেকে আমদানি করা ইস্পাতের ওপর ট্রাম্পের শুল্কারোপের ঘোষণার পরিপ্রেক্ষেতে পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের হুমকি দিয়েছে ইউরোপ। এসব পণ্যের মধ্যে রয়েছে মোটরসাইকেল হারলে ডেভিডসন, জিন্স পন্য লিভাইস ও কেনটাকি ব্র্যান্ডের মদ।
শুক্রবার জার্মান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লড জাঙ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বিদেশি ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্কারোপ করেন তাহলে পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমেরিকা যদি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কারোপ করে তাহলে একই ব্যবস্থা আমরা মার্কিন পণ্যের ক্ষেত্রে প্রয়োগ করব।’
জাঙ্কার বলেন, ‘পাল্টা ব্যবস্থা যে আমরাও নিতে পারি আমাদেরকে অবশ্যই তা দেখাতে হবে। এটা আমেরিকানদের একতরফাভাবে ট্রান্সআটলান্টিক বিরোধী ব্যবস্থা হতে পারে না। আমি বলছি না যে আমাদেরকেও পাল্টা গুলি ছুঁড়তে হবে, তবে আমাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা হার্লে ডেভিডসন, মদ ও লিভাইসের নীল জিন্সের ওপর শুল্কারোপ করব।’
এর আগে আন্তর্জাতিক অর্থ তহবিল হুঁশিয়ারি দিয়ে বলেছে, ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপের যে ঘোষণা দিয়েছেন তা আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষতি বয়ে আনবে এবং এটি আমেরিকার নিজের অর্থনীতির ওপরও ক্ষতি বয়ে আনবে।
আগামী সপ্তাহে আমদানি করা ইস্পাতে ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামে ১০ শতাংশ শুল্ক আরোপের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইটারবার্তায় বাণিজ্যে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি এ শুল্কারোপের ঘোষণা দেন।