ঢাকাSaturday , 3 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৬তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৩৬তম বিসিএস পরীক্ষা, ২০১৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।  নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা; জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে।
এ বিষয়ে আলাদাভাবে বিজ্ঞাপিত প্রার্থীদের নামে পর্যায়ক্রমে ডাকযোগে চিঠি দেওয়া হয়েছে বলে সরকারি কর্মকমিশন (বিপিএসসি) সূত্রে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্রংকান্ত তথ্য জানানো হয়।