ঢাকাFriday , 2 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমেছে সবজির দাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম ৫ থেকে ১০ টাকা কমেছে।শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, পেঁপে ২৫ টাকা, শিম ৪০ টাকা, দেশি টমেটো ২০ টাকা, গাজর ৩০ টাকা, শসা ৩০ টাকা কমে ৫০ টাকা, খিরা ৩০ টাকা, মূলা ৩০ টাকা, আলু ১৬ টাকা, প্রতি পিস বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, প্রতি পিস ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা, বরবটি ৯০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, পেঁয়াজ পাতা এক আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া এক আঁটি লাল শাক ১৫ টাকা ও ধনিয়াপাতা ৪০ টাকা, কাঁচ কলা হালি ২৫ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা, কচু ৪০ টাকা।
প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, দেশি মুরগি ২৪০ টাকা কেজি, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।