ঢাকাWednesday , 28 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাইকে দলের সভাপতি করলেন নওয়াজ শরীফ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এনের) অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। মঙ্গলবার লাহোরে দলের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির নেতারা শাহবাজকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ঘোষণা করেন। শাহবাজ শরীফ বর্তমানে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলীয় প্রধানের পদেও অযোগ্য ঘোষণা করেছে। এর ফলে এ পদে থাকা তার পক্ষে আর সম্ভব ছিল না। গত বছর দুর্নীতির অভিযোগে নওয়াজকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে নওয়াজ তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ বরাবর প্রত্যাখ্যান করে এসেছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, মঙ্গলবার ওয়াকিং কমিটির বৈঠকে দলের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে শাহবাজ শরীফের নাম প্রস্তাব করেন নওয়াজ শরীফ। নেতারা নওয়াজের এই প্রস্তাবে সমর্থন জানান।
এর আগে দলের চেয়ারম্যান রাজা জাফরুল হক নওয়াজ শরীফকে দলের ‘আজীবন নেতা’ হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘নওয়াজ শরীফ পিএমল-এন এর নেতা আছেন, ছিলেন এবং ইনশআল্লাহ থাকবেন।’ এসময় দলের নেতারা ‘উজির-এ-আজম নওয়াজ শরীফ’ বলে স্লোগান দেন।