ঢাকাTuesday , 27 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের চেকপোস্টে হামলাচেষ্টা : প্রতিবেদন ১ এপ্রিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলাচেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ছে। আগামী ১ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
প্রসঙ্গত, গত বছর ১৮ মার্চ ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে করে বিস্ফোরকসহ র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। র‌্যাবের গুলিতে নিহত হন তিনি। উদ্ধার করা হয় ৫টি বোমা। ওই দিন রাতে র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর মামলার এজাহার আদালতে পৌঁছালে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।