ঢাকাMonday , 26 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রবিরতি পাসের পরও সিরিয়ায় হামলা অব্যাহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্ত্রবিরতি প্রস্তাব পাসের পরও থেমে নেই সিরিয়ার পূর্ব ঘোটায় বোমা হামলা। শনিবার এই প্রস্তাব পাস হওয়ার কয়েক ঘন্টা পরও হামলা চালিয়েছে আসাদ সমর্থিত সেনা বাহিনী। তবে গত কয়েকদিনের চেয়ে আক্রমণের মাত্রা কিছুটা কম বলে সেখানকার স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক বিবিসি বাংলাকে জানিয়েছেন।
পূর্ব ঘোটায় গত এক সপ্তাহে সরকারি বাহিনীর হামলায় এ পর্যন্ত পাঁচ শতাধিকের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে ১২১ জনই শিশু। এ অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে শনিবার ৩০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাস করে।
অস্ত্রবিরতির সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সিরিয়াকে চাপ দিতে রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।
তবে রাশিয়া বলছে, যুদ্ধবিরতির সমেঝাতা অনুযায়ী সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে পারবে সিরিয় ও রুশ সেনাবাহিনী।
এদিকে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুকে সিরিয়ান অ্যামেরিকান মেডিকেল সোসাইটি নামের একটি ত্রাণ সংস্থা জানিয়েছে, তাদের একটি হাসপাতালে আসা রোগীদের উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে যে এখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। স্থানীয় ডামা হাসপাতালের কর্মকর্তারা আনাদুলুকে নিশ্চিত করেছে যে রাসায়নিক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে।
রবিবারের হামলায় সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে সিরিয়ায় সাধারণের নিরাপত্তা নিয়ে কাজ করা ‘হোয়াইট হেলমেটস’ নামে একটি সংগঠনও।
এরমধ্যে ইরান বলছে, তারা ‘যুদ্ধবিরতি’র সিদ্ধান্তকে সম্মান করবে। কিস্তু যুদ্ধবিরতির আওতার বাইরে থাকা অঞ্চলে জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখবে তারা। বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান সমর্থক ইরান ও রাশিয়া।