ঢাকাSunday , 25 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাত নিয়ে মন্তব্য করে বিপাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভাত নিয়ে নেতিবাচক মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বৃহস্পতিবার একটি হাসপাতাল পরিদর্শণকালে তিনি বলেছেন, তার কাছে মালয়েশিয়ার জাতীয় খাবার ভাতের চেয়ে দক্ষিণ আমেরিকার দানাদার খাদ্য কুইনোয়া অনেক বেশি ভালো লাগে।
ভাত মালেয়েশিয়ার জাতীয় খাবার। সায়েন্স ডিরেক্ট সাময়িকীতে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন মালয়েশিয়ার একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে আড়াই প্লেট ভাত খায়। ২০১৫ সাল পর্যন্ত দেশটির সরকার চালের ওপর ভর্তূকি দিত। পরে তা প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার রাজাক বলেছেন, ‘আমি ভাত খাই না। আমি কুইনোয়া খাই। আমার ছেলে আমাকে এটি চিনিয়েছে। এটা ভাতের চেয়ে ভালো।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির অন্যতম বিরোধী দলীয় নেতা মাহাথির মোহাম্মদ টুইটারে এক মন্তব্যে লিখেছেন, ‘আমি স্রেফ ভাত খাই।’
আরেক বিরোধী দলীয় নেতা লিম কিট সিয়াং জানিয়েছেন, তিনি কুইনোয়ার কথা কখনো শোনেননি। তিনি লিখেছেন, ‘আমি জানতে চাইছি কেউ কি কুইনোয়ার নাম শুনেছেন?’ পরে অবশ্য তিনি বলেছেন, ‘তিন কোটি মালয়েশীয় যে ভাত খায়, কুইনোয়ার দাম তারচেয়ে ২৩ গুন বেশি।’
ব্যাপক সমালোচনার পর শুক্রবার এক বিৃবতিতে নাজিব রাজাকের দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রীর চিকিৎসক এটি খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এটি তার স্বাস্থ্যকর ডায়েটের অংশ।