ঢাকাFriday , 23 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও মিয়ানমারে হুমকিতে ৭ লাখ রোহিঙ্গা শিশু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আসন্ন ঘূর্ণিঝড় মৌসুম অথবা মিয়ানমারে চলমান সহিংসতা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় ৭ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা শিশু হুমকির মুখে রয়েছে।
শুক্রবার ইউনিসেফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। হুমকিতে থাকা শিশুদের সহায়তা করতে জরুরি প্রচেষ্টা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।
ওই প্রতিবেদনে ইউনিসেফ বলেছে, আসন্ন ঘূর্ণিঝড় মৌসুমে সৃষ্ট বন্যা ক্যাম্পগুলোকে গ্রাস করতে পারে; যেখানে বেশিরভাগ শরণার্থীর বসবাস। আর তেমনটা হলে পানিবাহিত রোগের প্রকোপ বাড়বে; যার কারণে ক্লিনিক, শিক্ষাকেন্দ্র ও শিশুদের জন্য চালু করা অন্যান্য সুযোগসুবিধা বন্ধ হয়ে যেতে পারে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় ১ লাখ ৮৫ হাজার রোহিঙ্গা শিশু মিয়ানমারের রাখাইন রাজ্যে রয়ে গেছে; যারা ভীতি ও আতঙ্কের মধ্যে রয়েছে। বাংলাদেশে আনুমানিক প্রায় ৫ লাখ ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থী শিশু রয়েছে।
ইউনিসেফের জরুরি কর্মসূচির পরিচালক ম্যানুয়েল ফন্টেইন বলেন, প্রায় ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা শিশু মূলত আটকে পড়েছে। এই সংকট নিরসনে কয়েক বছরও লেগে যেতে পারে, যদি না সংকটের মূল কারণগুলো চিহ্নিত করতে সমন্বিত চেষ্টা করা না হয়।
অবিলম্বে ও নির্বিঘ্নে এই রাজ্যের সব শিশুর কাছে পৌঁছানোর সুযোগ দেওয়া দরকার। একই সঙ্গে আন্তঃসাম্প্রদায়িক উদ্বেগ চিহ্নিত করতে এবং সামাজিক সহাবস্থানের বিষয়টি তুলে ধরতে দীর্ঘমেয়াদি প্রচেষ্টাও অপরিহার্য বলে ওই প্রতিবেদনে বলা হয়।