ঢাকাFriday , 23 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ বইমেলায় রয়েছে শিশুপ্রহর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার ২৩তম দিন আজ। সকাল ১১টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।শুক্রবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গ্রন্থমেলায় শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শিশুচত্বরে বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে রয়েছে শওকত আলীর সাহিত্য সাধনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আবু হেনা মোস্তফা এনাম। আলোচনায় অংশ নেবেন ফারজানা সিদ্দিকা এবং তারেক রেজা। সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।