ঢাকাWednesday , 21 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় বাসে বিস্ফোরণে সামরিক ব্যক্তিসহ আহত ১৯

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণে ১২ সামরিক ব্যক্তিসহ ১৯ জন আহত হয়েছেন। বুধবার উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপ থেকে কেন্দ্রাঞ্চলীয় শহর দিয়াথালাওয়া যাওয়ার পথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সামরিক বাহিনীর মুখপাত্র সুমিথ আতাপাত্তু বলেছেন, ‘একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাসটির কাঠামোর কিছুটা ক্ষতি হয়েছে। এটি একটি বোমার বিস্ফোরণ বলে সন্দেহ করছি আমরা। বিস্তারিত খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।’
তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে সাত বেসামরিক, সাত সেনাসদস্য ও বিমান বাহিনীর পাঁচ সদস্য রয়েছে। বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে গেলে তারা আহত হন।
২৬ বছর ধরে চলা শ্রীলঙ্কার গৃহযুদ্ধ ২০০৯ সালে শেষ হয়। এর পর থেকে সামরিক বাহিনীর ওপর কোনো হামলা হয়নি।
ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটির দূর উত্তরাঞ্চলে সংখ্যালঘু তামিলদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র বিদ্রোহ শুরু করেছিল টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)। ২০০৯ সালের মে মাসে চূড়ান্তভাবে পরাজিত হয় বিদ্রোহী গোষ্ঠীটি। গৃহযুদ্ধ চলাকালে বিদ্রোহীরা সামরিক ও বেসামরিক লক্ষ্যস্থলে হামলা চালাতে সাধারণত ঘরে তৈরি বোমা (আইইডি) ব্যবহার করত। এসব হামলায় অন্তত এক লাখ লোক নিহত হয়।