ঢাকাWednesday , 21 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাষা শহীদদের প্রতি স্পিকারের শ্রদ্ধা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বার্তায় স্পিকার বলেন, ভাষার জন্য জীবন দান বিশ্বে বিরল। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য এক ঝাঁক তরুণ যুবক বায়ান্নতে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন। তাদের বুকের টগবগে তাজা রক্তে রাঙানো আমাদের বাংলা বর্ণমালা। ঐতিহাসিক এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে- এটা বাঙালি জাতির জন্য গর্বের। শুদ্ধ বাংলার চর্চা, বাংলা ভাষার ব্যবহার ও প্রসারে সচেষ্ট থেকে রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার অহংকারকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে তিনি উদাত্ত আহ্বান জানান।