ঢাকাTuesday , 20 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম করে বিয়ে, অতঃপর আত্মহত্যার চেষ্টা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : প্রেম করে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন দৌলত (২৪)। তার এক মাসের মাথায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার চা বোর্ড এলাকার এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ দৌলতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজার এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে দৌলত প্রেম করে একমাস আগে বিয়ে করেন। তারা পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে নগরীর বায়েজিদ থানা এলাকায় সংসার শুরু করেন।
মঙ্গলবার মধ্যরাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দৌলত বাসায় থাকা কেরোসিন নিজের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তার স্ত্রী রূপালী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।