ঢাকাTuesday , 20 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা পদক পাচ্ছেন ১৬ বিশিষ্ট ব্যক্তি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬ বিশিষ্ট ব্যক্তি ২০১৮ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- কাজী জাকির হাসান (মরণোত্তর), এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর), শঙ্করগোবিন্দ চৌধুরী (মরণোত্তর), এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, এসিএসসি (বীরউত্তম) এম আব্দুর রহিম (মরণোত্তর), ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), শহীদ লে. মো. আনোয়ারুল আজিম (মরণোত্তর), হুমায়ুন রশীদ চৌধুরী (মরণোত্তর), আমানুল্লাহ্ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর), মতিউর রহমান মল্লিক (মরণোত্তর), সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর), আমজাদুল হক, অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী, অধ্যাপক এ কে আজাদ খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ড. মো. আব্দুল মজিদ।
স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন।
প্রসঙ্গত, গত বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’-২০১৭ প্রদান করা হয়।