ঢাকাMonday , 19 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাখালপাড়ায় নিহত ৩ জঙ্গির মরদেহ আঞ্জুমানে হস্তান্তর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাড়িতে র‌্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের (মুগদা সেবা কেন্দ্র) ডিউটি অফিসার মাহমুদুল হাসান এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ছিল। সেখান থেকে সোমবার দুপুর ১২টার দিকে তিনটি মরদেহ আমরা বুঝে নিয়েছি। তিনজনের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হবে। হাসপাতালের মর্গ থেকে লাশবাহী একটি গাড়িতে করে মরদেহ তিনটি দাফনের জন্য জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি র‌্যাবের অভিযানে তারা নিহত হয়। ওই সময় নিহত তিনজনের পরিচয় পাওয়া না গেলেও পরে তাদের পরিচয় পাওয়া যায়। নিহতরা হলেন-রবিন, নাফিজ ও মেসবাহ। এ বিষয়ে র‌্যাব-৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, নাখালপাড়ায় নিহত তিন জঙ্গির মরদেহ তাদের পরিবারের সদস্যরা নিতে না চাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর পশ্চিম নাখালপাড়ার ছয়তলা একটি বাড়ির পঞ্চমতলার পূর্ব পাশের ফ্ল্যাটে পরিচয় গোপন করে বাসা ভাড়া নেন তিন যুবক। র‌্যাবের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানুয়ারি মাসে ওই ফ্ল্যাটটি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করা হয়।
এরপর সেখানে অভিযান চালাতে গেলে প্রথমে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ফ্ল্যাটের ভেতরে থাকা তিন জঙ্গি নিহত হয়। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনার পরে র‌্যাব জানিয়েছিল, নিহতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।