ঢাকাMonday , 19 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় গির্জায় বন্দুক হামলায় নিহত ৪

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দাগেস্তান অঞ্চলে গির্জায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। রোববার কিজলিয়ার শহরে এ ঘটনা ঘটে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস কিজলিয়ার মেয়র আলেকজান্ডার শুভালভের বরাত দিয়ে জানিয়েছে, অর্থডক্স ওই গির্জা থেকে প্রার্থণাকারীরা যখন বের হয়ে আসছিলেন তখনই এ বন্দুক হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, ‘চারজন নিহত হয়েছে। বন্দুকধারীও নিহত হয়েছে। দুই পুলিশ সদস্য ও এক নারী আহত হয়েছে।’
কী কারণে এ হামলা চালানো হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। আরেক রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বন্দুকধারীর পরিচয় জানা গেছে। ২০ বছরের ওই তরুণ স্থানীয় বাসিন্দা।