ঢাকাSunday , 18 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাইব্যুনালের নতুন রেজিস্ট্রার প্রশান্ত কুমার বিশ্বাস

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) প্রশান্ত কুমার বিশ্বাস।
সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ সচিব মো. মাহবুবার রহমান সরকারের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে ওইদিন ট্রাইব্যুনালের বর্তমান রেজিস্ট্রার মো. সেলিম মিয়াকে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) পদে বদলি করা হয়েছে।
ট্রাইব্যুনালের বর্তমান রেজিস্ট্রার মো. সেলিম মিয়া তিনি শিগগিরই নির্বাচন কমিশনের যোগদান করবেন।