ঢাকাSunday , 18 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতালি সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক ইতালি সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রোববার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং এই তথ্য জানিয়েছে। ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।
ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান। ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান গুরু পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটি সফরে যান। সেখানে পোপ ছাড়া ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন তিনি।