ঢাকাSaturday , 17 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৮

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরুতে তিন আত্মঘাতীর হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এই শহরে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম প্রায়ই হামলা চালিয়ে থাকে।
শনিবার দেশটির পুলিশ কমিশনার হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। জনাকীর্ণ এলাকায় হরহামেশা হামলা চালিয়ে থাকে বোকো হারাম। ২০০৯ সালে তাদের হামলায় এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।
বোর্নো রাজ্যের পুলিশ কমিশনার দামিয়ান চুকু জানিয়েছেন, মাইদুগুরু শহরের কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি মাছের বাজারে শুক্রবার রাত ৮টার দিকে এ হামলা হয়। হামলাকারী তিন আত্মঘাতীর সবাই মারা গেছে এবং এ হামলায় ১৮ জন সাধারণ মানুষ নিহত ও ২২ জন আহত হয়েছেন।