ঢাকাThursday , 15 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি ড্রোন রুখে দিল সিরিয়া

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশ থেকে ইসরায়েলি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে ইসরায়েলি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার পর এবার নিজের আকাশসীমায় ইহুদিবাদী ড্রোনের অবাধ বিচরণও কার্যকরভাবে আটকে দিতে পারল দামেস্ক।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বুধবার রাতে জানিয়েছে, ‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের আকাশে একাধিক ইসরায়েলি গোয়েন্দা ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে সেগুলো সিরিয়ার আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়েছে।’
সিরিয়ার সেনাবাহিনী দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী একটি ইহুদিবাদী এফ-১৬ জঙ্গিবিমান গুলি করে ফেলে দেয়ার কয়েকদিনের মাথায় ড্রোন হঠিয়ে দেয়ার ঘটনা ঘটল।
ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে স্বীকার করে তাদের একটি এফ-১৬ জঙ্গিবিমান সিরিয়ার গুলিতে বিধ্বস্ত হয়েছে। বিমানটির দুই পাইলট প্যারাশুটের সাহায্যে নিচে নেমে এলেও দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যাদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তবে পরবর্তীতে ওই পাইলটের শারিরীক অবস্থা সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব।
গত কয়েক বছরে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে বহুবার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী যখন উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত ছিল তখন এসব হামলা চালিয়েছে তেল আবিব। কিন্তু এখন দামেস্কের পাল্টা হামলা থেকে বোঝা যায়, সিরিয়া সরকার আগের মতো আর ইহুদিবাদীদেরকে নির্বিঘ্নে সেদেশে হামলা চালানোর অনুমতি দেবে না।