ঢাকাThursday , 15 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৯ অভিবাসী নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন অবৈধ অভিবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭৯ জন। বুধবার বানি ওয়ালিদ শহরে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
সেনা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতরা সবাই সোমালিয়া ও ইরিত্রিয়ার নাগরিক। তারা একটি ট্রাকে করে যাচ্ছিল। তাৎক্ষনিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।
বানি ওয়ালিদ শহরটি রাজধানী ত্রিপোলির দক্ষিণে অবস্থিত। এই শহরটি মানবপাচারকারিদের স্বর্গরাজ্য। লিবিয়ার দক্ষিণে সাব-সাহারার দেশগুলো থেকে অভিবাসন প্রত্যাশীদের এই শহরে নিয়ে আসা হয়। পরে তাদেরকে নৌকায় করে ইতালিতে পাচার করা হয়।