ঢাকাTuesday , 13 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজারে আসছে দেশে তৈরি হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : চলতি বছরের মধ্যেই বাজারে আসছে বাংলাদেশে তৈরি জাপানের বিশ্বখ্যাত হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং জাপানের হোন্ডা মটরস্ কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এ মোটরসাইকেল বাজারজাত করবে। এ লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিদল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ তথ্য জানান।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, হোন্ডা মোটর কোম্পানির লিমিটেডের চিফ অপারেটিং অফিসার নোরিয়াকি আবে, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের পরিচালক আকিরা মুরায়ামা, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউইচিরু ইশি, হেড অব ফাইন্যান্স শাহ মোহাম্মদ আশিকুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মোটরসাইকেল শিল্পের বিকাশে অব্যাহত নীতি সহায়তা প্রদান এবং স্থানীয় পর্যায়ে খুচরা যন্ত্রাংশ উৎপাদনের বিষয়েও আলোচনা হয়।
এ সময় কোম্পানির কর্মকর্তারা বলেন, বর্তমান সরকারের নীতি সহায়তার ফলে বাংলাদেশে মোটরসাইকেল শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। গত অর্থবছরের বাজেটে এ খাত সংশ্লিষ্ট সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে একই সাথে মোটরসাইকেল বিক্রি শতকরা ১৫০ ভাগ এবং সরকারের রাজস্ব আয় প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা বেড়েছে।
মোটরসাইকেল খাতে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত রাখতে আগামী বাজেটেও শুল্ক সুবিধা বজায় রাখার তাগিদ দেন। একই সাথে তারা প্রতিবেশি দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমানোর দাবি জানান।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়নের প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে। সরকার আমদানির পরিবর্তে দেশেই ম্যানুফ্যাকচারিং শিল্প খাত গড়ে তুলতে প্রয়োজনীয় নীতি সহায়তা দিয়ে যাচ্ছে। মোটরসাইকেল শিল্পের বিকাশেও শুল্ক সুবিধাসহ অন্যান্য নীতি সহায়তা অব্যাহত থাকবে। হোন্ডা মোটরসাইকেলে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ যৌথ বিনিয়োগে কিংবা শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কারখানাগুলোতে প্রস্তুত করা হবে। এর ফলে দেশেই শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ ও কর্মসংস্থানের সুযোগ গড়ে ওঠবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।