ঢাকাMonday , 12 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্দেশনা জারির একদিন পর ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সোমবার সকালে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত সরকারি নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইন্টারনেট সেবা স্বাভাবিক থাকবে।
এর আগে গতকাল রোববার নির্দেশনা জারির পর পরীক্ষামূলকভাবে রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইন্টানেট বন্ধ রাখা হয়। এছাড়া আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবা ধীর গতি থাকে।
বিটিআরসি নিদের্শনা অনুযায়ী, পরীক্ষার সময় সরকারি নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিদের্শনা অনুযায়ী এ সময়ে ইন্টারনেটের গতি ২৫ কেবিপিএস করার সিদ্ধান্ত হয়।
আগামী ১৩, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২২ ও ২৪ ফেব্রুয়ারি পরীক্ষার দিন সকালে আড়াই ঘণ্টা এবং ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকেও আড়াই ঘণ্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখতে বলা হয়েছিল।