ঢাকাSaturday , 10 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতির কথা ভাবছে জাতিসংঘ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের সুযোগ দিতে সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতির জন্যে একটি খসড়া প্রস্তাবের কথা বিবেচনা করছে। শুক্রবার এএফপি’র খবরে একথা বলা হয়।
সুইডেন ও কুয়েতের উপস্থাপন করা এ প্রস্তাবে ইস্টার্ন ঘৌতাসহ বিভিন্ন এলাকার অবরুদ্ধ অবস্থার দ্রুত অবসানের দাবি জানানো হবে। বিগত পাঁচ দিনে ইস্টার্ন ঘৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় ২৪০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
এ সপ্তাহের গোড়ার দিকে এমন একটি প্রস্তাব রাশিয়া প্রত্যাখান করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মাসব্যাপী অস্ত্রবিরতি পালনে জাতিসংঘ ত্রাণ কর্মীদের একটি প্রস্তাবের প্রতি সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবানজিয়া বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সাথে যুদ্ধরত বিভিন্ন সশস্ত্র গ্রুপ এ বিষয়ে সম্মত হবে না। তাই অস্ত্রবিরতি পালনের এ প্রস্তাব বাস্তবসম্মত নয়।