ঢাকাFriday , 9 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবজির দাম অপরিবর্তিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের তুলনায় কিছু সংখ্যক সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম একই রকম রয়েছে। শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শীতের সবজি পর্যাপ্ত পরিমাণে থাকায় কিছু সবজির দাম একই রকম রয়েছে। তবে অল্প কয়েকটি সবজির দাম বেড়েছে।
কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুন বিক্রি হচ্ছে আগের দামেই ৬০ টাকা, কাঁচামরিচ ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা, পেঁপে ৩৫ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, দেশি টমেটো ১০ টাকা কমে ৩০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৩০ টাকা, মূলা ২০ টাকা, আলু ২৫ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৩০ টাকা, প্রতি পিস ফুলকপি বড় ৪০ টাকা এবং ছোট ৩০ টাকা, বরবটি ৪০ টাকা বেড়ে ১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পেঁয়াজ পাতা এক আঁটি ১৫ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া এক আঁটি লাল শাক ১৫ টাকা ও ধনিয়াপাতা ১০০ টাকা কেজি।
প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, দেশি মুরগি ২৪০ টাকা কেজি, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।