ঢাকাFriday , 9 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ হাজার কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, ‘এই নিয়োগ সাময়িকভাবে বন্ধ ছিল। তবে পুলিশের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননিরাপত্তা বিধান ও সেবার মহান ব্রত নিয়ে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নেওয়া হবে। ৮ হাজার ৫০০ পুরুষ ও দেড় হাজার নারীকে এই নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।