ঢাকাThursday , 8 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ‘ধর্মদ্রোহী’ হত্যাকারীর মৃত্যুদণ্ড

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র মাশাল খান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং আরো পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরো পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় ৫৭ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদ কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৬ জনকে খালাস করে দেওয়া হয়েছে।
২০১৭ সালের ১৩ এপ্রিল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আব্দুল ওয়ালি খান ইউনিভার্সিটি মারদানে গুজব বের হয়, মাশাল খান অনলাইনে ধর্ম অবমাননাকর লেখা পোস্ট করেছেন। এরপর শত শত ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাশালের খোঁজ করতে থাকে। তারা ছাত্রাবাসে মাশালের কক্ষের দরজা ভেঙ্গে ঢুকে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, তাতে মাশালকে নির্মমভাবে পেটানো হচ্ছে ও পরে গুলি করা হয়। তদন্তের পর পুলিশ জানিয়েছে, মাশাল খান কোনো ধর্ম অবমাননা করেননি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গণযোগাযোগ বিভাগের ছাত্র মাশাল নিজেকে মানবতাবাদী বলে পরিচয় দিতেন। ছাত্রাবাসে তার কক্ষে চে গুয়েভারা ও কার্ল মার্কসের মত রাজনৈতিক নেতাদের পোস্টার ছিল এবং বাকস্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান লেখা ছিল। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা নিয়েও সমালোচনা করতো সে।