ঢাকাThursday , 8 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন উনের বোন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দক্ষিণ কোরিয়া যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের কনিষ্ঠ কন্যা ইয়ো জং। গত বছর উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য করা হয় তাকে। এছাড়া কিম জং উনের পরই তার রাজনৈতিক অবস্থান নির্ধারণ করা হয়।
শুক্রবার কিম পরিবারের প্রথম সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করবেন ইয়ো। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ের পরিবারের এই সদস্যের দক্ষিণ কোরিয়া সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সিউল।
সিউলকে পিয়ংইয়ং জানিয়েছে, উত্তর কোরিয়ার আলংকারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম, ন্যাশনাল স্পোর্টস গাইডেন্স কমিটির চেয়ারম্যান চো হুই এবং গত মাসে আন্তঃকোরীয় সংলাপের নেতৃত্বদানকারী রি সন গোউনের সঙ্গে থাকবেন ইয়ো জং।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউজের মুখপাত্র কিম ইউই কিয়ম বলেছেন, এতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে উত্তর কোরিয়ার আগ্রহ দেখা যাচ্ছে।’