ঢাকাThursday , 8 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার রায় নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কমিশনার সাংবাদিকদের বলেন, রায়কে কেন্দ্র করে জনমনে কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই- আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরো বলেন, আদালতের ভেতরে নিরাপত্তায় শুধু মামলার সংশ্লিষ্ট উকিল থাকবেন। এ ছাড়া ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও তাদের আদালতে প্রবেশ করতে দেওয়া হবে না।