ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে দুজনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে দেশটির পূর্ব উপকূল থেকে ২০ কিলোমিটার দূরে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প হয়। বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
তাইওয়ানের হুয়ালিয়েন শহরে বেশ কিছু আবাসিক, বাণিজ্যিক ও হোটেল ভবন আংশিকভাবে ধসে পড়েছে। এসব ভবনে আটকা পড়া দেড় শতাধিক মানুষকে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা উদ্ধার করেছে। ছবি ও ভিডিও ফুটেজে ধসে পড়া ও হেলে পড়া ভবন, বিধ্বস্ত রাস্তাসহ ক্ষতিগ্রস্ত শহরের চেহারা দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে একটি হাসপাতাল রয়েছে। এ ছাড়া ১০ তলাবিশিষ্ট ২৭০ কক্ষের মার্শাল হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল ভবনের নিচতলা দেবে গেছে। সেখানে উদ্ধারাভিযান চলছে এবং এখনো দুজন ভেতরে আটকা পড়ে আছে। এই ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।